ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচলনা করেছে জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার সকালে শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের বিষয়ে সচেতন করা হয়।
এ সময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন, এনডিসি উবায়দুর রহমান সাহেল এবং প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।