ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ এর ঘটনাস্থল পরিদর্শন ও অগ্নিদগ্ধে আহতদের খোঁজ খবর নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন ও অগ্নিদগ্ধে আহতদের খোঁজখবর নেন । পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এসময় জেলা প্রশাসক ফারহ্া গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন।
এসময় আমির হোসেন আমু বলেন,‘ তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটার সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে তদারকি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সংস্থাগুলো দায়িত্বশীল ভাবে কাজ করেছেন যার ফলে ক্ষয় ক্ষতি কম হয়েছে।
এছারা ঢাকা বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্ঘটনার ব্যাপারে সার্ভিব ভাবে খোঁজ খবর নিয়েছেন। ঝালকাঠিবাসীর দীর্ঘ দিনের দাবি নৌ-ফায়ার স্টেশন নির্মান করা । এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটি নৌ-ফায়ার স্টেশন নির্মান করা হলে অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান কমিয়ে আনা সম্ভব হবে।










