ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় জেলা নেটওয়ার্ক কমিটি ও সান্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় এই সভায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি জেলার ৪টি উপজেলায় বাল্য বিবাহ রোধ করার লক্ষে জেলা পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
জেলা পর্যায়ে কাঠালিয়া তোফাজ্জেল হোসনে সভাপতি, রাজপুরের মোবেরক মুন্সি সহসভাপতি, ঝালকাঠি সদরের নাসরিন সুলতানা সাধারণ সম্পাদক, নলসিটি মোঃ জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক, নলছিটিক লাইজু বেগম হিসাব রক্ষক নির্বাচিত হয়েছে।
এছাড়াও আরও ৪জন সদস্যর মধ্যে রাজাপুরের আঃ রাজ্জাক সামিম সদরের সুলতান হোসেন, কাঠালিয়ার মাইনুল হোসেন ও নলছিটির হুমায়ুন কবির ৪জন সদস্য নির্বাচিত হয়েছে।
এই অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের রফিকুল ইসলাম প্রধান অতিথি, প্লান ইন্টারন্যাশনালের উম্মে আসমা খানম ও আরডিএফএর কাজী আবু নাইম বিশেষ অতিথি ছিলেন। নির্বাচনে ৪টি উপজেলার ২০জন ভোটার সদস্য অংশগ্রহণ করেছে।










