ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পরিষদের সভাকক্ষে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, জেলা পরিষদ সদস্য ইকরামুল ইসলাম পিরু, খাইরুল আলম সরফরাজসহ পরিষদভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পরিষদের বিভিন্নমূখী উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে এবং অর্থ বরাদ্দ পাওয়ার পরে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে।










