ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় অনুষ্ঠিত বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন এমপি প্রধান অতিথি ছিলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির স্বাগত বক্তব্য এবং জেলা আওয়ামী লীগের যে সকল নেতা ইন্তেকাল করেন তাদের বিষয় শোক প্রস্তাব করেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি তৃণমূলস্তর থেকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন পর্যায়ে এলাকার আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি গুলো গঠন করার উপর জোর দেয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে জাতীয় কাউন্সিলের পূর্বে স্থানীয় পর্যায়ে কমিটিগুলো চুড়ান্ত করার নির্দেশ প্রদান করেন জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু।










