ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও সাধারণ সম্পাদক মাহবুবু হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ আহŸায়ক রেজাউল করিম জাকির প্রমূখ বক্তব্য রাখেন।










