ঝালকাঠি প্রতিনিধি:
জুলাই গণঅভুত্থান দিবসে ঝালকাঠিতে বিজয় র্যালী করেছে জেলা বিএনপি।
বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের শিল্পকলা একাডেমীর সমনে থেকে বিজয় র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন কওে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সহ দলীয় নেতা-কর্মীরা। বিজয় র্যালীতে বিভিন্ন রকমের বাধ্য যন্ত্র সহ অংশ নিয়ে আনন্দ উল্লাস করে নেতা-কর্মীরা।
বক্তারা বলেন,‘ ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির অবদান অনেক বেশি। দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামে ফসল হিসেবে স্বৈরচার শেখ হাসিনা সরকার দেশ ত্যাগে বাধ্য হয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে।










