ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় জন্ম ও মৃত নিবন্ধন দিবস র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় এই দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয় এবং র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান র্যালির নেতৃত্ব দেন।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় ঝালকাঠি জেলার প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার মোঃ কাওছার হোসেন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ঝালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের তথ্য সেবা কেন্দ্রের সংশ্লিষ্ট ও ইউনিয়ন সচিবসহ মিডিয়াকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ দিবস সম্পর্কে আলোচনা করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এবং প্রতিটি মানুষই দায়িত্বশীল হয়ে সঠিকভাবে জন্ম নিবন্ধন কারো পরিবারের কোন সদস্য মারা গেলে বিলম্ব না করে মৃতু নিবন্ধনও করা উচিৎ। এই কাজগুলো করা হলে পরবর্তীতে সবাই ঝামেলামূক্ত থাকতে পারবেন।










