ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম কীর্ত্তিপাশা ইউনিয়ন কমিটি ও দি হাঙ্গার প্রজেক্ট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক কামনা কর্মকার। বক্তব্য দেন কীর্ত্তিপাশা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, ছবি খানম ও জাকির হোসেন দুলাল। এতে কীর্ত্তিপাশা কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।










