ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় কণ্যা শিশু দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় ঝালকাঠির অতিরিক্তজেলা প্রশাসক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন।
সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম। আলোচনা সভায় জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলার কিশোরী ক্লাবের সদস্য, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পর্যায়ের কন্যা শিশুরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান সাংগার প্রজেক্টের নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সাবেক পৌর কাউন্সিলর নাছিমা কামাল ও কন্যা শিশু নুসরাত জাহান, বিথি শর্মা বনিক বক্তব্য রাখেন। সভায় বাল্য বিবাহ, যৌন হয়রানি ও পরিবার এবং সমাজের বিভিন্ন স্তর থেকে কন্যা শিশুদের উপর নিপিরণ প্রতিরোধে সবাইকে সোচ্চার ভ‚মিকা রাখার আহŸান জানানো হয়।










