ঝালকাঠি প্রতিনিধিঃ
“পাঠ শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই ¯েøাগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় পাট দিবস র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম ও পাট চাষি ফারুক হোসেন খান বক্তব্য রাখেন।
পাঠ চাষ অর্থনৈতিক সম্পদের বাইরেও এটি একটি পরিবেশবান্ধব। পাঠ চাষের সবকিছুই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এমনি বায়ু দুষনরোধ ও বাতাসে অক্সিজেন সরবরাহের করে থাকে। ১ হেক্টর পাঠ চাষের আবাদের ক্ষেত থেকে পাঠ গাছ একই সময় ১৫ মেট্রিকটন কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে ১১ মেট্রিক টন অক্সিজেন বাতাসে সরবরাহ করে। কৃষিবিভাগের কর্মকর্তা কৃষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে র্যালি বের হয়।










