ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠি এলাকায় চার বছরের শিশু রাইসাকে অমানুষিকভাবে মারধরের অভিযোগ উঠেছে তার বাবা রাকিব হোসেন ও সৎ মা কলি আক্তারের বিরুদ্ধে। গত ১ অক্টোবর ওই এলাকায় রাকিব হোসেনের বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল প্রতিবেদনে শারিরীক নির্যাতনের কথা বলা হয়েছে। রাইসার মাথার ডান পাশে আঘাত ও হাড় ভাঙেছে বলে মেডিকেল পরীক্ষায় বলা হয়। এ ঘটনায় ৪ অক্টোবর শিশুটির নানা আব্দুস সত্তার হাওলাদার বাদী হয়ে রাকিব হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী কলি আক্তারকে আসামি করে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দায়ের করেন।
শিশুটির খালা শাহনাজ বেগম জানান, আমার ছোট বোন সুমাইয়া আক্তার ও রাকিব হোসেনের সাথে ২০২০ সালে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। ২০২৩ সালের এপ্রিল মাসে আমার ছোট বোন সুমাইয়া আক্তার মারা যায়। তখন রাইসার বয়স ছিল মাত্র এক বছর। এরপর থেকেই রাইসা খালা শাহানাজের কাছেই বড় হচ্ছে এবং খালাকে ‘মা’ বলে ডাকে। কিন্তু বিষয়টি কখনোই মেনে নিতে পারেননি রাইসার বাবা রাকিব। তিনি মাঝে মাঝে মেয়েকে বাড়িতে নিয়ে যেতেন, কিছুদিন পর আবার খালার কাছে দিয়ে যেতেন।










