ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠি জেলা ইউনিট আয়োজিত ৪ দিন ব্যাপী ডিজেস্টার রেসপনস টিমের প্রশিক্ষণ শেষ হয়েছে ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ঝালকাঠির ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না প্রধান অতিথি ছিলেন । বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্ট ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড : আনোয়ার হোসেন আনু ও ঝালকাঠি প্রেসক্লাব সম্পাদক মানিক রায় । সভাপতিত্ব করেন ঝালকাঠি ইউনিটের যুব রেডক্রিসেন্ট প্রধান সাথী আক্তার অন্যদের মধ্যে প্রশিক্ষক তানজিম হাসান এবং প্রশিক্ষনার্থী মাসুদ হোসেন ও সাদিয়া আক্তার । জেলার ২৫ জন যুব রেডক্রিসেন্ট সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে ।
চারদিন ব্যাপি প্রশিক্ষণে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস ও মূলভিত্তি, দূর্যোগ মোকাবেলায় যুব ও স্বেচ্ছা সেবক সম্পৃক্ততাা, দুর্যোগ ব্যস্থাপনারর ধারণা ও পরিসেবা, জরুরী চাহিদা নিরূপন, ত্রাণ কার্যক্রমের আচরণ বিধি, প্রতারণা ও দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ খাদ্য নিরাপত্তা প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক চাহিদা জরুরী আশ্রয় ও ননফুড আইটেম, দুর্যোগ কালিন নিরাদপ প্রবেশ গম্যতা,দলগঠন ও নেতৃত্ব, ত্রাণ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় ধারণা প্রদান করা হয়েছে।










