ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২৪ অক্টোবর ঘুর্ণিঝড় সিত্রাং এর কারণে বিভিন্ন সেক্টরে ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৫শত টাকার ক্ষয়ক্ষতির তালিকা সরকারের কাছে দেয়া হয়েছে। জেলা প্রশাসকের স্বাক্ষরিত ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হয়েছে।
ক্ষয়ক্ষতির মধ্যে জেলার ৪টি উপজেলায় আধাপাকা ৫৩৭টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ ১১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। ক্ষতিগ্রস্থ কাচাবাড়ি সম্পূর্ণ ভাবে নষ্ট হয়েছে ২৩১টি যার ক্ষতির পরিমাণ ৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। আংশিক ক্ষতিগ্রস্থ কাচা বাড়ির সংখ্যা ৭৮০টি এবং এর ক্ষতির পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ১০ হাজার ৫ শ টাকা। ৬টি ছাগল ও ৪টি গরু ক্ষতির পরিমান ২ লাখ ২০ হাজার টাকা।
৫৫৮ হেক্টরে শষ্যক্ষেত আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে যার ক্ষতির পরিমাণ ২৫ লাখ ৬ হাজার টাকা। আংশিক ক্ষতিগ্রস্থ বোরো বিজতলায় ১৯৬৮ হেক্টরে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে যার ক্ষতির পরিমাণ ১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা। ক্ষতিগ্রস্থ ২৭০৩টি আংশিক ক্ষতিগ্রস্থ পুকুর জলাশয় ক্ষতির পরিমাণ ৬ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা। আংশিক ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন ১২০ কিলোমিটার যার ক্ষতির পরিমাণ ২৪ লাখ টাকা।
জেলায় ৪১টি মসজিদের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং এর ক্ষতির পরিমাণ ৪১ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ ইট ও খোয়ার রাস্তা আংশিক ক্ষতিগ্রস্থ এবং ৯০ কিলোমিটার ক্ষতিগ্রস্থ এই সড়কে ক্ষতির পরিমান ২ কোটি ৭০ লাখ টাকা। জেলার ২২২কিলোমিটারে কাচা সড়কের আংশিক ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমান ৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা।
জেলায় ৩.৮৯২ কিলোমিটার বেরিবাধের আংশিক ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ ১১ কোটি ৬৩ লাখ টাকা। জেলায় ৪ কোটি ৬৬ লাখ ৫ হাজার টাকার গাছপালা উপড়ে পরে ক্ষতি হয়েছে। একটি মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্থ হয়ে যার ক্ষতির পরিমান ৩ লাখ টাকা। ৬টি গভীর নলকুপের আংশিক ক্ষতি হয়েছে এবং মেরামতের জন্য ২৪ হাজার টাকা ব্যয় হবে। এছাড়া ৩০টি স্বাস্থ্যসম্মত লেট্রিন ক্ষতিগ্রস্থ হয়েছে যার ক্ষতির পরিমাণ ১ লাখ ৫ হাজার টাকা।










