ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় গত ২৪ ঘন্টায় ১২ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এখন পর্যন্ত এ নিয়ে ৮৫ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যু হয়েছে । বর্তমানে জেলা ও উপজেলা হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছে। ২জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অন্যরা সুস্থ্য হয়েছে। আক্রন্তর মধ্যে গত ২৪ ঘন্টায় কাঠালিয়ায় ২জন, নলছিটি ৩ জন, রাজাপুর ৪জন ও ঝালকাঠি সদরে ৩ জন রোগী রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের তথ্য সূত্রে এই তথ্য পাওয়া গেছে।










