ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রাণীসম্পদ বিভাগ খামারিদের সাথে নিয়ে জেলাকে কোরবানির পশু উৎপাদনের উদ্বৃত্ত জেলায় পরিনত করেছে। এ কারনে এ বছর জেলার হাটবাজারগুলিতে কোরবানির পশু বাহির থেকে আমদানি করার প্রয়োজন করা হবে না।
জেলায় কোরবানির পশুর চাহিদা ৪১ হাজার ১৭৮টি কিন্তু এবার উৎপাদন হয়েছে ৪৬২টি খামারে মোটাতাজাকরন প্রকল্প থেকে ৪১ হাজার ৩০৩টি। জেলা প্রাণীসম্পদ বিভাগের জেলা কর্মকর্তা মোঃ সাহেব আলী জানিয়েছেন জেলার চাহিদা পুরণ করার পরও ১২৫টি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে।
এই জেলায় খামারিরা কুরবানির পশু মোটাতাজাকরনের ক্ষেত্রে খাবার ব্যাতীত অন্য কোনো ক্ষতিকর রাসয়নিক দ্রব্য গবাদি পশুকে সেবন হয় না। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা এই সকল গরু মোটাতাজাকরন প্রকল্পের খামারিদের সাথে সার্বক্ষনিক মনিটরিং করে থাকেন। এবছর জেলার ২৮টি হাটবাজারে প্রাণীসম্পদ বিভাগের ১৩টি ভ্রাম্যমান টিম কাজ করবে।










