ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষক লীগ ঝালকাঠি জেলা শাখার নবগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড কৃষক লীগ এর বর্ধিত সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ ঝালকাঠি জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল।
উদ্বোধক ছিলেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ডা. পরিতোষ হালদার । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আসগর আলী মল্লিক। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জাকির হোসেন ফকির। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মো. নুরুল হককে সভাপতি, হাফিজ মোল্লাকে সাধারণ সম্পাদক, ফয়সাল আকনকে সাংগঠনিক সম্পাদক ও নিপা ঘরামিকে মহিলা বিষয়ক সম্পাদক করে ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়।










