ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালকের কার্যালয় খামার বাড়ির মিলনায়তনে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ। বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ফসলের জাত পরিচিত, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন এবং বীজ সংরক্ষণ পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় এই প্রশিক্ষণে মহাপরিচালক বিনা ড. মির্জা মোজাম্মেল হোসেন, ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ ফজুলল হক, ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক মিলি রহমান, সভাপতিত্ব করেন বিনা বরিশালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সায়েমা খাতুন। অন্যদের মধ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার ও সোহেল রানা প্রশিক্ষণে বক্তব্য রাখেন।
ঝালকাঠি ৫০জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ফসলের জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা এবং শস্য বিন্যাস ইত্যাদি বিষয়ে কৃষকদেরকে ধারনা দেয়া হয়েছে। জেলার ফসলি জমিগুলোকে সর্বোত্তম ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করার আহŸান জানানো হয়েছে।










