ঝালকাঠি প্রতিনিধিঃ
বাঙালীর হৃদয়ের প্রতিবেশী কবি জীবনানন্দ দাসের ৭০তম মৃতুবার্ষিকী আলোচনা ও আবৃতির মধ্য দিয়ে পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি কবিতাচক্র আয়োজিত এই অনুষ্ঠান ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
হয়েছে। এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। সভাপতিত্ব করেন কবিতাচক্রের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বাকলাই এবং তিনিই স্বাগত বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে গবেষক ড. কামরুন্নেছা আজাদ, ডাঃ সঞ্জয় বড়াল, এড. আনোয়ার হোসেন আনু, আনিছুর রহমান পলাশ, সাকিলা আলম লিজা, বরিশালের কৃষ্ণচূরা সাহিত্য বলয় সংগঠনের সভাপতি মাসুদ আহম্মেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান বক্তব্য রাখেন, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক মাহমুদুর রহমান পারভেজ, কবি আব্দুল গফ্ফার খান, সরোয়ার হোসেন কাওসার, শিক্ষার্থী মাইশা বক্তব্য ও আবৃতি করেন।
জেলা প্রশাসক বলেছেন, কবি জীবনানন্দ দাস নির্জনতা ¯িœগ্ধতা ও প্রকৃতিপ্রেমী কবি ছিলেন। কিন্তু তার জীবত থাকাকালীন তার সাহিত্য চর্চার চেয়ে তার মৃত্যুর পরে অবিশ্বাস্যভাবে জনপ্রিয়তা পেয়েছে এবং মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
পুলিশ সুপার তার বক্তবে বলেছেন, সারাজিবন কবি ও সাংস্কৃতিক সেবীরা মানুষকে দিয়েই যেতে হয় তাদের প্রাপ্তির কিছু থাকে না এবং তিনি জীবনানন্দ দাসসহ আমাদের কবি সাহিত্যিকদের উদাহরণ তুলে ধরেন বলেন এদের মধ্যে সকলেই জীবনের শেষ প্রান্তে এসে নানা ধরণের চড়াই উতরাই হয়ে কষ্টে জীবন কেটেছেন। এমনকি মাইকেল মধুসুদন দত্তের মত জমিদার ও ধনাট্য পরিবারের সন্তানরা রয়েছেন।










