ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল চাইল্ড টাস্ক র্ফোস (এনসিটিএফ) জেলা শাখার বার্ষিক কর্মপরিকল্পনা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো: মহিদুল ইসলাম তাইসিফ । এই অনুষ্ঠানে সদস্যদের গোপন ব্যালেটরে মাধ্যমে ভোট প্রদান করা হয়েছে । জান্নাতুল ইসলাম সভাপতিসহ ১১ টি পদে ১১ জন নির্বাচিত হয়েছে । নির্বাচন শেষে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের নাম ষোষনা করেন ।










