ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে ২০২২ সালে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু ও বিদ্যালয়ের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোঃ শহিদ ইমাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহসভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুল হালিম গাজী। ৩শতাধিক শিক্ষার্থী নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা নিজেদের মত তাদের ক্লাস ডেকরেসন করেন। জেলা প্রশাসক ও অতিথিরা প্রতিটি শ্রেণি কক্ষে গিয়ে কেক কাটেন ও শিশুদের মাঝে কেক পরিবেশন করেন।
এ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় জেলা প্রশাসক বলেন করোনা জনিত পরিস্থিতি কারণে শিক্ষাঙ্গণসহ সকল স্তরেই ২ বছর অনেক কিছু বন্ধ রাখতে হয়েছে। জেলায় শিশুদের টিকা প্রদান করা হচ্ছে এবং এই টিকা প্রদানের মধ্য দিয়ে জেলায় কঙ্খিত টিকা দান সম্পন্ন হতে চলেছে। আলোচনা অনুষ্ঠানের পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।










