ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিপ মৌসুমে উফশী আমন আবাদ বৃদ্ধির জন্য ১৩ লাখ ৪৭ হাজার টাকার প্রনোদনার আওতায় বিনামূল্যে বীজ, রাসয়নিক সার প্রদান করছে সরকার।
জেলায় ২২০০ বিঘায় চাষের জন্য ২২০০ জন কৃষকে বিঘা প্রতি চাষের জন্য কেজি করে উফশী বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। ইতিমধ্যেই উপজেলা পর্যায়ে কৃষি বিভাগ আনুষ্ঠানিকভাবে প্রনোদনা প্রাপ্ত কৃষকদের মধ্যে সার বীজ বিতরণ করা হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলায় ৬৫০ বিঘা করে চাষের জন্য ৬৫০ জন কৃষককে এবং রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় ৪৫০ বিঘা করে ৪৫০ জন কৃষককে এই সহায়তা প্রদান করা হচ্ছে।
বীজ ক্রয়ের জন্য ৬ লাখ ১৬ হাজার টাকা, ডিএপি সার ক্রয়ের জন্য ৩ লাখ ৮ হাজার টাকা ও এমওপি সার ক্রয়ের জন্য ২ লাখ ৮৬ হাজার টাকা, পরিবহন খাতে ৮২ হাজার ৫০০ টাকা এবং আনুসাঙ্গিক ৫৫ হাজার টাকাসহ ১৩ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার আমন প্রনোদনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।










