ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের ওয়েব পোর্টাল বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ৩দিন ব্যাপী শুরু হওয়া এই প্রশিক্ষণে ৪০ জন উপজেলা পর্যায়ে কর্মকর্তারা অংশগ্রহণ করেছে।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা পর্যায় থেকে ওয়েব পোর্টালকে যুগোপযুগী ও আধুনিক তথ্য নির্ভর ওয়েব পোর্টাল করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জেলার আইসিটির প্রোগ্রামার ফিরোজ আহমেদ জিহাদী এই প্রশিক্ষণ পরিচালনা করছেন।










