ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় প্রতি বছরের ন্যায়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলা কাজী সমিতির পক্ষ থেকে ২ শতাধিক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করেছে।
কাজী সমিতির সভাপতি মাওঃ এস. এম বশির সোম ও মঙ্গলবার জেলা কাজী সমিতির কার্যালয় বসে সুবিধাভোগিদের তালিকা করে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা বিতরণকালে মাওঃ এস. এম বশিরসহ কাজী সমিতির অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










