ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫৫ হাজার ৬২৯টি পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।
প্রতিটি পরিবারকে ১০ কেজি করে খাদ্য শস্য বিতরতণ করা হবে। সরকার এই পরিবারের অনুকুলে ৫৫৬.২৯০ মে.টন চাল বরাদ্দ দিয়েছে এবং জেলা পর্যায়ে থেকে জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলায় বরাদ্দকৃত ৫৫৬.২৯০ মে.টন. চালের সরকারের ক্রয় মূল্য ২ কোটি ২৮ লাখ ৭ হাজার ৮৯০ টাকা।
ঝালকাঠি সদর উপজেলায় ৯ হাজার ২৬৭টি পরিবার, নলছিটি উপজেলায় ২৪ হাজার ৪৯টি পরিবার, রাজাপুর উপজেলায় ৮ হাজার ৬২০টি পরিবার, কাঠালিয়া উপজেলায় ৪ হাজার ৬২১টি পরিবার এবং ঝালকাঠি পৌরসভায় ৪ হাজার ৬২১টি ও নলছিটি পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার এই সহায়তা পাচ্ছে।










