ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কমিউনিটি স্কোর কার্ড এবং প্রজনন সেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধে জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ইয়েস বাংলাদেশের আয়োজননে এই সভায় প্রধান অতিথি ছিলেন মা ও শিশু কেন্দ্রর আবাসিক চিকিৎস ডাঃ জোহর আলী।
অন্যদের মধ্যে মেডিকেল অফিসাল ডা. মেহেদী হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায় ও ইয়েস বাংলাদেশ জেলা লিডার মোঃ নয়ন তালুকদার। সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত। সভায় ইয়েস বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সদস্য ২৫জন কিশোর কিশোরি অংশ গ্রহণ করেছেন।










