ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির গাবখান-ধানসিড়িঁ,-বিষখালী,-সুগন্ধা ও বাসন্ডা নদীর মোহনায় গড়ে ওঠা নৈসার্গিক বেলাভুমিতে সরকার দীর্ঘ এক যুগ পূর্বে মাটি ভরাট করে ঝালকাঠির বিনোদনপ্রিয় মানুষের জন্য ইকো পার্ক ঘোষনা করেন। এর আয়তন প্রায় ৯০ একর।
এই জায়গা নিয়ে সরকারিভাবে ভুমি ও বন মন্ত্রনালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ইকো পার্ক বাস্তবায়ন নিয়ে ফাইল চালাচালি হচ্ছিল। এই সুযোগে এক শ্রেনীর ভুমিখেকো মানুষ এই জায়গার মালিক দাবীদার হয়ে আদালতে মামলা দায়ের করে। সেই সূত্র ধরেই এক দিকে আদালত এবং অন্য দিকে মানুষের দাবী নিয়ে বাদ-প্রতিবাদ চলছে।
এরই আলোকে ইকোপার্ক রক্ষা এবং খাল, নদী ও পরিবেশ বাচাও আন্দোলন কমিটির সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সর্ব সাধারণের সমন্বয়ে ইকোপার্ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই মানববন্ধনে সর্বস্তরের মানুষের অংশ গ্রহন আশা করা হচ্ছে।










