ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মান করা আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের পাকা ঘর পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
বুধবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে গৃহনির্মাণ কাজের পরিদর্শন করেন।
এসময়, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন।
এসময় আশ্রয়ন প্রকল্পের সার্বিক খোঁজ খবর নেন এবং সুবিধাভুগিদের সাথে কথা বলেন আমির হোসেন আমু।










