ঝালকাঠি প্রতিনিধিঃ
সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র,আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী ফিরোজা আমুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু কর্ণারে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন,পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার,প্যানেল মেয়র তরুন কর্মকার,কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, রেজাউল করিম জাকির,হাফিজ আল মাহামুদ,হুমায়ুন কবির,কামাল শরীফ,হুমায়ুন কবির সাগর প্রমুখ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানা,নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া মোনাজাতে মরহুমার আস্মার শান্তি কামনায় করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির জন্য সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওয়ানা আবদুল কাদের।










