ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ কর্মসূচির সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সিভিল সার্জন ডা. এইচ,এম জহিরুল ইসলাম।
এ কর্মসূচিতে সারাদিন ৫০০ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রæপ নির্নয় এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।










