ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলার নবাগত জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে এটি তার ১ম আইনশৃঙ্খলা বিষয়ক সভা। সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুয়েল রানা উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলেও জেলা প্রশাসক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেছেন। আন্তরিকতা, সততা ও স্বচ্চতার মধ্য দিয়ে কাজ করে ঝালকাঠি জেলাকে মডেল জেলায় রূপান্তর করার অঙ্গিকার ব্যক্ত করেছেন জেলা প্রশাসক।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (নভেম্বর) ৬২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১টি রাজনৈতিক খুন, ১টি ভাংচুর, ৪টি ধর্ষন, ১টি অপহরণ, ৩টি গবাদি পশু ও ১টি গাড়ি চুরিসহ মোট ৬টি চুরির ঘটনা, ১টি সড়ক দুর্ঘটনা, ৭টি মারামারি সংক্রান্ত মামলা, ২৭টি মাদক আইনের মামলা দায়ের হয়েছে। ৫৫জন আসামী গ্রেফতার করা হয়েছে। এর পূর্বের মাসে (অক্টোবর) মামলার সংখ্যা ছিল ৬০টি এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৩৫জন।










