• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

জামিন শুনানির আগেই জেল থেকে আসামির মুক্তি

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুলাই ১০, ২০২৩
in বরিশাল, সারাদেশ
A A
জামিন শুনানির আগেই জেল থেকে আসামির মুক্তি
8
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয় আসামি হাবিবুর রহমান নয়নকে। ওই মামলার জামিন শুনানি ছিলো সোমবার (১০ জুলাই)। কিন্তু জামিন শুনানীর আগেই রহস্যজনকভাবে গত ২৫ জুন থেকে আসামী নয়ন কারাগার থেকে মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছে।

বিষয়টি নিয়ে আইনজীবী থেকে শুরু করে সচেতন মহলের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি বাংলা সিনেমার খলনায়ককে হার মানিয়েছে বলেও উল্লেখ করেন। আসামি হাবিবুর রহমান নয়ন জেলার মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, নয়নের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ২০২১ সালের ২২ জুন মুলাদী থানায় থানা পুলিশ বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ জুন মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের নির্বাচন চলছিলো। ওইদিন ইউনিয়নের বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী দাদন মিয়ার পক্ষে নয়নসহ তাদের সহযোগিরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনের পরিস্থিতি অস্বাভাবিক করে। ওই বছরের ১৫ ডিসেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত ওই মামলায় নয়নসহ কয়েকজন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন থানার এসআই শহিদুল ইসলাম।

আরো দেখুন

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

সূত্রে আরও জানা গেছে, মুলাদী থানার অপর একটি জিআর মামলায় নয়নকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তীতে গত ২৮ মে নয়নের পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বিশেষ ট্রাইব্যুনালে মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে নথি তলব করে পিডবিøউ সহকারে জামিনের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জামিনের শুনানির জন্য দিন ধার্য্য করেন।

একাধিক প্রবীণ আইনজীবীরা বলেন, আইনানুসারে গত ২৮ মে’র পর থেকে নয়ন অন্য মামলায় জেল হাজতে থাকলেও অপর মামলায়ও জামিন না হওয়া পর্যন্ত সে (নয়ন) কারাভোগ করবেন। সব মামলায় জামিন হওয়ার পর কারাগার থেকে নয়নের জামিনে বের হওয়ার কথা।

সূত্রমতে, নয়নের আইনজীবীরা পুনরায় ৮ জুন পুরনো পিডবিøউ প্রত্যাহার করে নতুন করে পিডবিøউ ইস্যু করে জামিনের আবেদন করেন। আবেদনের শুনানির সময় বরিশালের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস অংশগ্রহণ করেন। আদালতের বিচারক জামিনের জন্য ২৬ জুলাই শুনানির দিন ধার্য্য করেন। এসময় শুনানির দিন এগিয়ে দেওয়ার দাবি জানালে ১০ জুলাই শুনানির দিন ধার্য্য করা হয়। কিন্তু জামিন শুনানীর আগেই রহস্যজনকভাবে নয়ন গত ২৫ জুন কারাগার থেকে বের হন।

এ ব্যাপারে ১ নম্বর যুগ্ম দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. নয়ন ফয়সাল বলেন, আসামির জামিন শুনানির জন্য দিন ধার্য্য আছে। গত ২৮ মে শ্যোন এরেস্ট ও পিডবিøউ ইস্যুর ব্যাপারে ২৯ মে কারাগারে আদেশনামা পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আসামি কারা গার থেকে বের হয়েছে কিনা সে বিষয়ে আমার জানা নেই।

বরিশাল জেলা জজ আদালতের নাজির হেদায়েতুন্নবী জাকির বলেন, জামিন শুনানি পেন্ডিং থাকলে আসামি বের হওয়ার কোন ঘটনা লাইফে দেখিনি। এধরণের কোন ঘটনা ঘটলে কিভাবে ঘটছে তা জানা নেই। আদালতের কেউ এ ধরণের কাজ করতে পারে বলে মনে হয়না। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল আদালতের পিপি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু বলেন, আদালতের আদেশ ছাড়া জামিন পেন্ডিং থাকা মামলায় আসামি কারাগার থেকে বের হতে পারেনা। হয়তো আদালত থেকে কিছু করা হয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবুল বাশার বলেন, আসামির বিরুদ্ধে যখন পিডবিøউ ছিল তখন তাকে মুক্তি দেয়া হয়নি। ঈদের আগে পিডবিøউ প্রত্যাহার করে নিলে তাকে মুক্তি দেয়া হয়। এতে আইনগত কোন সমস্যা নেই। আসামির পিডবিøউ প্রত্যাহার করে নিলে ওই মামলায় আসামিকে ছেড়ে দিতে আইনগত কোন বাঁধা নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, ১০ জুলাই জামিন শুনানির দিন ধার্য্য ছিলো। এরআগে ২৫ জুন নয়ন কারাগার থেকে জামিনে বের হয়েছে। তবে কিভাবে বের হয়েছে তা আদালতে খোঁজ নিলেই বিস্তারিত জানতে পারবেন। বরিশাল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়েজুল হক ফয়েজ বলেন, জামিন শুনানি পেন্ডিং থাকলে আসামি মুক্তি পেতে পারেনা। আদালতে কোনো আদেশ হয়েছে কি না, তা নথি না দেখে কিছু বলা যাবেনা।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এপ্রিল ২১, ২০২৬
সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

এপ্রিল ২১, ২০২৬
দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা

দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা

এপ্রিল ২১, ২০২৬
কাঠালিয়ায় বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়

কাঠালিয়ায় বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়

এপ্রিল ২১, ২০২৬
১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ডা. মাহমুদা মিতু

১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ডা. মাহমুদা মিতু

এপ্রিল ২০, ২০২৬
কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা

কাঠালিয়ায় বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এপ্রিল ২১, ২০২৬
সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

এপ্রিল ২১, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত