বেতাগী (বরগুনা) প্রতিনিধি
অবৈধ সরকারের পদত্যাগ ও জাতীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে শনিবার ১২আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বেতাগী উপজেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব PR নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও জাতীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বেতাগী উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম উপস্থাপনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদী, সহ সভাপতি মাওলানা জালাল উদ্দীন কারিমী, সেক্রেটারি মাওলানা মাওলানা আব্দুস শাকুর, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদা, আলহাজ্ব আব্দুল খালেক সিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম আকন, পটুয়াখালী জেলার সাবেক সভাপতি, মাওলানা আর আই এম অহিদুজ্জামান, নিয়ামতি ইউনিয়ন পরিষদে সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মাদ হুমায়ুন কবির।
প্রধান বক্তা বলেন
দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল জালেম আরেক দল মাজলুম। অধিকাংশ মানুষ মাজলুম আর কতিপয় সরকারী সুবিধাভোগী দেশবিরোধী লোক জালেম। আওয়ামী সরকারের জুলুম অত্যাচারে জনগণ অতিষ্ঠ। এই অশুভ শক্তির নাগপাশ থেকে মানুষ মুক্তি চায়। এই সরকার বারবার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের বাজার অশান্ত করে গরীব মেহনতি মানুষের পেটে লাত্থি মেরেছে, মানুষ খুন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এই সরকারের অধীনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কোনো নির্বাচনে যাবে না। কিনি অবৈধ সরকারের পদত্যাগের দাবীতে আন্দোলনরত সকল বিরোধী দলের প্রতি সংহতি প্রকাশ করেন।
জেলা সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদী বলেন- আওয়ামীলীগ সরকার অবৈধ সরকার। ঢাকা ১৭ আসনের উপনির্বাচন প্রমাণ করেছে, আওয়ামীলীগ গণবিচ্ছিন্ন সরকার। সুতরাং বিদেশের কাছে ধর্ণা দিয়ে যদি তারা ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, সে স্বপ্ন হবে দিবাস্বপ্ন। স্বাধীন স্বার্বভৌম দেশে আমরা কোনো বিদেশী শক্তির হস্তক্ষেপ বরদাশত করব না।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ বলেন, সরকার পতনের অভিন্ন দাবিতে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। প্রতিবাদের যে দ্রোহ সর্বত্র ছড়িয়ে পড়েছে তাতে সরকার পতনের আওয়াজ ধ্বনিত হচ্ছে। এতেও সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে কিভাবে ক্ষমতা থেকে টেনে নামাতে হয় আমাদের তা জানা আছে। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নচেৎ সরকার পতন আন্দোলনের যে কোনো কর্মসূচিতে ইসলামী আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েশ আইম্মা পরিষদের বেতাগী উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হাই নেছারী, ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা সদস্য মাওলানা আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি, মাওলানা সৈয়দ মুহাঃ আলাউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বেতাগী উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম বেতাগী উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ আলী, যুব আন্দোলন বেতাগী উপজেলা সভাপতি আবুল বাশার হেলালী, ছাত্র আন্দোলন বেতাগী উপজেলা সভাপতি মুহাম্মাদ শাহীন আলম প্রমুখ










