ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ আগস্ট রবিবার বিকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা শুরু হয়। শহরের কি¯াতাকাঠি খেয়া ঘাট থেকে বৈঠার টানে যাত্রা শুরু করে নৌকাগুলো পৌর মিনি পার্কে এসে শেষ হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে সুগন্ধা নদীর দুই তীরে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। নারী-পুরুষ সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাক-ঢোলের তালে তালে গ্রামবাংলার গান, মাঝিদের বৈঠার ছন্দ ও নদীর ঢেউ মিলেমিশে উৎসবের আমেজ সৃষ্টি করে।
প্রতিযোগিতায় স্থানীয় জেলেদের অংশগ্রহণে কলাবাগান এলাকার সোবাহান হাওলাদার ও তার দল প্রথম স্থান অর্জন করে। একই এলাকার মাহবুব সিকদার ও তার দল দ্বিতীয় এবং দেউরি এলাকার মো. হাফিজুল ইসলাম ও তার দল তৃতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও পৌর প্রশাসক মো. কাওসার হোসেন।










