কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলারচর পর্যটন কেন্দ্র মাদক বিরোধী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ছৈলারচর আশার আলো যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে পর্যটন কেন্দ্র ছৈলার চরে মাদক বিরোধী সমাবেশ ও হাডুডু খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাবেদ আহমেদ সিনিয়র, কনসালটেন্ট ইউএনডিপি। বিশেষ অতিথি ছিলেন সাইফুল হাসান উপসচিব ও পরিচালক পর্যটন মন্ত্রণালয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সাখাওয়াত হোসেন অপু, সাবেক জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদক, ছৈলারচর আশার আলো যুবসমাজ কল্যাণ সমবায় সমিতি, মোঃ শাহিন হাওলাদার সভাপতি, মোকামিয়া ইউনিয়ন যুবলীগ, মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা, মোঃ পায়েল সরদার প্রমূখ।
ছৈলারচর আশার আলো যুবসমাজ কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ অলিউল্লাহ আহাদের সভাপতিত্ব অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, সাংবাদিক, ছৈলার চর আশার আলো সংস্থার সদস্যবৃন্দসহ স্থানীয় জনগন।










