বরিশাল ঃ
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি বেপারীর (২৭) ওপর হামলার চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানান, রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ড থেকে নিজ এলাকা বাটাজোরে ফিরছিলো জনি।
সেখানে (জয়শ্রী) আগে থেকেই অবস্থান করা বাটাজোর ইউনিয়ন ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা জনিকে দেখা মাত্রই হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এসময় হামলা ঠেকাতে গিয়ে মহসিন নামের এক যুবদল নেতা আহত হয়। উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










