আগৈলঝাড়া প্রতিনিধিঃ
দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় জেলার আগৈলঝাড়া উপজেলার তিনটি বিলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ চায়না দুয়ারী এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আস্কর, খাজুরিয়া ও দক্ষিণ বাগধা বিলে অভিযান পরিচালনা করে।
মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন।










