• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, November 25, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়ধস নিয়েও চলে ব্যবসা!

জনতার খবর প্রকাশক জনতার খবর
August 29, 2023
in চট্টগ্রাম, সারাদেশ
A A
চট্টগ্রামে পাহাড়ধস নিয়েও চলে ব্যবসা!
0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

চট্টগ্রামে আগে পাহাড় কাটা, পাহাড় দখলই চলতো দেদার, এখন কারো কারো জন্য পাহাড়ধসও হয়ে উঠছে লাভজনক। পাহাড়রক্ষার উদ্যোগ তাই কার্যত আরও কমেছে৷ তাই প্রতি বছরই পাহাড়ধস হয়। মানুষ মারা যায়। কিছুদিন কথা হয়। তারপর আগের মতোই চলে সবকিছু।

২৭ আগস্ট রোববার চট্টগ্রামের ষোলশহরে পাহাড়ধসে বাবা ও মেয়ের মৃত্যুর পর আবারও তাই আলোচনায় এসেছে পাহাড়ধসের ঘটনা।

২০০৭ সালে চট্টগ্রামে ভয়াবহ পাহাড়ধসে ১২৯ জনের মৃত্যুর পর ‘পাহাড় রক্ষা’ কমিটি নামে একটি কমিটি করা হয়েছিল। ওই কমিটির প্রধান ছিলেন চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তখনকার উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. মোজাম্মেল হক। সোমবার (২৮ আগস্ট) তিনি বলেন, ‘আমরা পাহাড় রক্ষায় ৩৬টি সুপারিশ করেছিলাম। আমাদের সুপারিশ ছিল কীভাবে পাহাড় রক্ষা করা যায়। কিন্তু, দেখলাম পাহাড় রক্ষায় কারও আগ্রহ নেই। বরং পাহাড়ধস হলে একটি মহলের অনেক লাভ। পাহাড় ধসে পড়লে সেটা দখল করা সহজ। সেখানে আবার বসতি গড়ে তোলা যায়। এটা বিশাল লাভের ব্যাপার।’

‘পাহাড়ধস হলে সেটা নিয়ে নানান প্রকল্প গ্রহণ করা যায়। উদ্ধারের জন্য অনেক যন্ত্রপাতি কেনা যায়। টেন্ডার হয়। এখানেও লাভ। পাহাড়ধস বন্ধ করতে হলে পাহাড় দখল বন্ধ করতে হবে। তাহলে ধস পরবর্তী ব্যবসাও হবে না। ফলে ধস বন্ধে কারও আগ্রহ নেই। তাই আমিও এটা নিয়ে আর কথা বলি না’, আক্ষেপ করে বলেন চুয়েটের সাবেক এই ভিসি।

আরো দেখুন

কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘পরিকল্পিতভাবে বৈজ্ঞানিক উপায়ে চট্টগ্রামের পাহাড় কীভাবে রক্ষা করা যায়, কীভাবে ধস বন্ধ করা যায়, আমরা তার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু, সেটা ওই প্রস্তাব পর্যন্তই শেষ।’

চট্টগ্রাম ভিত্তিক বাংলাদেশ পরিবেশ ফোরাম ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) জানায়, গত ১৬ বছরে চট্টগ্রামে পাহাড়ধসে ২৫০ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক এবং বেলার চট্টগ্রাম নেটওয়ার্কের সমন্বয়ক আলীউর রহমান বলেন, ‘চট্টগ্রাম শহরে ১৩৫টির মতো পাহাড় ছিল৷ তার মধ্যে ৬০ শতাংশ পাহাড় দখল হয়ে গেছে। প্রভাবশালীরা এই পাহাড়গুলো দখল করে নিয়েছে। তারাই পাহাড়ে গরীব মানুষ দিয়ে বসতি গড়ে তোলো। তারপর দখল করে নেয়।’

আলীউর রহমান আরও বলেন, ‘চট্টগ্রামের পাহাড়তলি আকবর শাহ এলাকায় পাহাড় দখলের অভিযোগ যে ওয়ার্ড কাউন্সিলর জসিমের বিরুদ্ধে, তাকে আবার সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। টাইগারপাস এলাকায় পাহাড়ে সবচেয়ে বেশি জনবসতি৷ সেখানেই আবার সিটি করপোরেশনের অফিস বানানো হয়েছে।’

২০০৭ সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে কমপক্ষে ১৩ বার বড় ধরনের পাহাড়ধসের ঘটনা ঘটেছে। আর এই পাহাড়ধস হয় বর্ষা মৌসুমে। চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্যমতে, শহরের ২৫টি পাহাড়ে এখনও এক হজারের বেশি পরিবার বসবাস করছে। এর ৮০ ভাগই ভাড়ায় থাকেন। মূলত পাহাড়গুলো প্রভাবশালীরা দখল করে ঝুপড়ি ঘর বানিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দেন। আর এটাই হলো পাহাড় দখলের একটি কৌশল। এর বাইরে উন্নয়নের নামে, স্থাপনা তৈরির নামে, পর্যটনের নামে পাহাড় দখল তো আছেই।’

আলীউর রহমান বলেন, ‘চট্টগ্রাম শহরের পাহাড়গুলো বেলে-দোআঁশ মাটির। বৃষ্টি হলে গলে পড়ে যায়। জেলা প্রশাসনের দায়িত্বে থাকা এই পাহাড়গুলোতে পরিকল্পিত বনায়ন করা হয়নি। ফলে দখল সহজ হয়েছে। একটির ওপর একটি ঝুপড়ি ঘর বানানো হয়েছে। ফলে বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে।’

এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পাহাড়গুলোর মালিক জেলা প্রশাসন নয়। মালিক সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান। পাহাড়গুলো রক্ষার দায়িত্ব তাদের। তারা যদি রক্ষা না করে তাহলে তো এই পরিস্থিতি হবে। আমরা সর্বশেষ বৈঠকেও তাদের পাহাড় রক্ষার আহ্বান জানিয়েছি। তাদের পাহাড়গুলো কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখার জন্য বলেছি।’

জেলা প্রশাসক বলেন, ‘আমরা পাহাড়ে বসতি করার খবর পেলে ভ্রাম্যমাণ আদালত করে অভিযান চালাই। কিন্তু, কিছুদিন পর তারা আবার ফিরে আসে। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করতে পারি। কিন্তু, মামলা করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তারা দায়সারা গোছের মামলা করলে তো হবে না। এতে মামলার সংখ্যা বাড়া ছাড়া আর কিছুই হয় না। ফলে প্রতি বছর বর্ষা এলেই পাহাড়ধস হয়। মানুষ মারা যায়।’

এ নিয়ে বারবার চেষ্টা করেও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের বক্তব্য জানা যায়নি। তবে জানা গেছে, অধিদপ্তর ২০২১ ও ২০২২ সালে পাহাড় দখলের অভিযোগে ২৬টি মামলা করেছে। তারা মামলা করেই তাদের দায়িত্ব শেষ করেছে।

চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরীও পাহাড় রক্ষায় তার দায়িত্ব এড়িয়ে যাওয়া বক্তব্যে বলেন, ‘পাহাড় তো পরিবেশের অধীনে। এগুলো রক্ষা করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। আমাদের দায়িত্ব অনুযায়ী, কেউ পাহাড়ে বসে গেলে উচ্ছেদ অভিযান চালাই। কিন্তু, ছয় মাস পর তারা আবার ফিরে আসে। যারা পাহাড়ে বসতি স্থাপন করে, তারা গরীব ও ছিন্নমূল মানুষ।’

খোদ সিটি করপোরেশন ও কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় দখলের অভিযোগের কথা বললে মেয়র রেজাউল করিম চৌধুরী তা অস্বীকার করে বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলর কীভাবে দখল করেছেন, আমি ঠিক জানি না। আর সিটি করপোরেশন পাহাড় কেটে কোনো রাস্তা করেনি। আমাদের কার্যালয় সাময়িকভাবে সেখানে সরানো হয়েছে। কারণ, পুরোনো ভবন নতুন করে তৈরি করা হচ্ছে। ভবন তৈরি হলেই আমরা ফিরে আসব।’

মেয়র রেজাউল করিম আরও বলেন, ‘প্রভাবশালীরা পাহাড় দখল করলে তো কেউ কিছু বলে না। চুপ থাকে। ঈগল টেক্সটাইলের পেছনে প্রভাবশালীরা অনেক পাহাড় দখল করছে। কেউ তো কিছু বলছে না। সবাই চুপ করে আছে।’

Tags: চট্টগ্রামে পাহাড়ধস নিয়েও চলে ব্যবসা!
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

November 21, 2026
ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

November 19, 2026
ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

November 19, 2026
কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত 

কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত 

November 19, 2026
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কাঠালিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কাঠালিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

November 18, 2026
কাঠালিয়ায় বিষখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের ৫ লাখ টাকা জরিমান

কাঠালিয়ায় বিষখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের ৫ লাখ টাকা জরিমান

November 18, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত 

সর্বশেষ সংবাদ

কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

November 21, 2026
ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

November 19, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত