গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদেরখাল পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, দুপুরে সাউদেরখাল পাড়ে ইলিশ স্পেশাল ও বিএমএফ পরিবহনের সংঘর্ষ ঘটে। এতে দুই বাসের গøাস ভেঙে প্রায় ১০ যাত্রী আহত হন।তিনি আরও জানান, আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাস দুটি জব্দ করা হয়েছে।










