জেলা প্রতিনিধি, ঝালকাঠি |
ঝালকাঠিতে গাছ উপহার দেওয়ার ইভেন্ট ‘ক্যাপ্টেন প্লানেট’ কর্মসূচিতে ছয়শতাধিক গাছের চাড়া বিতরন। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের তালুকদার বাড়ি এলাকায় পরিবেশ রক্ষা ও ফলদ গাছ বৃদ্ধির লক্ষ্যে এই গাছের চারাগুলো বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে স্থানীয় মসজিদ-মাদ্রাসা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার লোকজন অংশ নিয়ে চারা সংগ্রহ করেন। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় আবদুল রাজ্জাক তালুকদার, মো. শামছুল কবির তালুকদার, মো. মাঈনুল তালুকদার, ফোরকান তালুকদার ও শিক্ষক মো. বেলায়েত হোসেন।
এই কর্মসূচির পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল হক মনু বলেন, গাছ লাগানো ছদকায়ে জারিয়া, যতদিন বাঁচব বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবো। এক সময় এই গ্রামে প্রচুর গাছ ছিল। এখন ফলদ গাছের বড় অভাব। তাই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমি প্রায় প্রতি বছরই গাছের চাড়া বিতরন করি। আজকে এ বছর আমার এই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি।










