জানা গেছে, কারখানার মালিক মিঠুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২/৪৩ নং ধারায় এক লক্ষ টাকা জরিমানা, চৌড়হাস জগতী শাহপাড়া এলাকার রাজ্জাক ভাজার মালিক রাজ্জাক শাহকে ৪৩/৪৫ নং ধারায় ৩০ হাজার টাকা জরিমানা, চৌড়হাস মোড়ের মেসার্স শাহ ফুডের মালিক অপু শাহকে ৩৭/৪৩ ও ৪৫ নং ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও মেসার্স ফারুক ফুড প্রোডাক্টসের মালিক ফারুককে ৩৭/৪৫ নং ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান।এ বিষয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, শহরের বিভিন্ন দোকানে চিপসের প্যাকেটে খেলনা হিসেবে নকল টাকা ব্যবহার করে বিক্রয়ের কারণে শিশুরা চিপস কেনার প্রতি আকৃষ্ট হচ্ছে। কোমলমতি শিশুরা নকল টাকার লোভে এসব অস্বাস্থ্যকর প্রোডাক্টস কিনছে। যে কারণে জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে।










