• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Tuesday, November 10, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

কুল চাষে প্রথম বছরেই ইদ্রিসের সফলতা

জনতার খবর প্রকাশক জনতার খবর
January 14, 2023
in বরিশাল, সারাদেশ
A A
কুল চাষে প্রথম বছরেই ইদ্রিসের সফলতা
10
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

৬৩ শতাংশ জমিতে সারি সারি কুলগাছ। আকারে ছোট। বড়জোর চার থেকে পাঁচ ফুট। সারাবাগান যেন এখন সবুজ আর লাল রঙে ছেয়ে গেছে। কুলের ভারে নুয়ে পড়েছে গাছগুলো। তাই বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের দক্ষিণ তুষখালী পেয়ারপুর গ্রামের যুবক ইদ্রিস ফরাজী আগাম থাই আপেল কুল চাষে ব্যপক সফলতা অর্জন করছেন। শুরুতেই তার আট লাখ টাকার বরই বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রথম বছরেই তার সম্পূর্ণ খরচ বাদে তিন লাখ টাকার মতো লাভ হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী বছরে তার ৮ থেকে ১০ লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে।

ইদ্রিস ফরাজীর বাগানের আগাম থাই আপেল কুল সুস্বাদু আর মিষ্টি হওয়ায় এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে। বাগান থেকেই প্রতি কেজি ১৮০ টাকা দরে বরই বিক্রি করছেন তিনি। তার দেখাদেখি এলাকার অনেকেই থাই আপেল কুল চাষের দিকে ঝুঁকছেন। তার বাগান থেকে প্রতিদিন ৪০-৫০ কেজি বরই সংগ্রহ করা হয়। বাগান থেকেই এসব বরই ক্রয় করছেন পাইকাররা।

থাই আপেল কুল দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো। রং আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। অনেকটা বাউ কুলের মতো। এর আগে আপেল কুল চাষ হলেও নতুন জাতের থাই আপেল কুলের চাষ এই অঞ্চলে এটাই প্রথম। প্রচলিত আপেল কুল ও বাউ কুলের থেকে আকারে বেশ বড় এই থাই আপেল কুল।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ইদ্রিস ফরাজী জানান, মাগুরা থেকে প্রতি কলম ১০০ টাকা হিসেবে মোট ৪০০টি থাই আপেল কুলের কলম কিনে আনেন। প্রায় এক ফুট লম্বা আকারের কলম লাগানো ৯ মাসের মধ্যে প্রতিটি গাছে ফল আসতে শুরু করে। প্রতিটি গাছে এখন প্রায় ৩০ থেকে ৪০ কেজির মতো ফল রয়েছে। এছাড়াও বরই বিক্রির পাশাপাশি তিনি এই গাছ থেকে কলম তৈরি করে সেগুলো বিক্রি করেও অতিরিক্ত উপার্জন করছেন।

বাগানের মালিক ইদ্রিস ফরাজী বলেন, আমার এক ভায়রার জামাতার পরামর্শে গত বছরের ফেব্রæয়ারিতে এই বাগান শুরু করি। এখানে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে। আশা করছি এ বছর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে কমপক্ষে ৮ লাখ টাকার থাই আপেল কুল বিক্রি করতে পারব। এই বরই খুবই সুস্বাদু ও মিষ্টি। দেখতে একদম আপেলের মতো। আমি যখন এই বরই চাষ শুরু করি, তখন একটি ছত্রাক জাতীয় পোকা আমার বরই গাছের পাতা নষ্ট করে ফেলে। তারপর আমি যখন ওষুধ দেই। আস্তে আস্তে সেই পাতা ঠিক হয়ে যায়। এরপর ফুল আসে। ডিসেম্বরের শুরুতে ফল আসতে থাকে।

তিনি আরও বলেন, এই বাগানের পেছনে যা খরচ হওয়ার হয়ে গেছে। আগামী বছর যে বরই বিক্রি করে যে টাকা পাব, তার পুরোই আমার লাভ থাকবে। তারপরও এ বছর তিন লাখ টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বরই গাছ থেকে কলম তৈরি করে সেগুলো স্থানীয় ভাবে বিক্রি করে এলাকার মানুষদের বরই চাষের প্রতি আগ্রহ তৈরি করছি। কলম বিক্রি করেও আমার অতিরিক্ত উপার্জন হচ্ছে।

পটুয়াখালী সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমরান হোসেন বলেন, ইদ্রিস ফরাজী একজন সফল বরই চাষি। আমাদের মাঠকর্মীরা সব সময় কৃষকদের পাশে রয়েছেন যে কোনো পরামর্শ এবং সহযোগিতার জন্য। আমি ইদ্রিস ফরাজির বাগান পরিদর্শন করব। তাকে যে যে পরামর্শ দেওয়া দরকার আমি দেব।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!