বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে এঘটনা ঘটে, ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামে কাঁঠাল গাছ থেকে পড়ে সুখী আক্তার (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত সুখী আক্তার (১২) ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামের মোহাম্মদ খলিলুর রহমানের মেয়ে এবং স্থানীয় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুখীর মা-বাবা ঢাকায় ছিল। সুখী তার নানির কাছেই ছিল। পাশের বাড়ির একটি কাঁঠাল গাছে সুখীর নানী কাঠাল ছিঁড়তে উঠালে হঠাৎ করে পা পিছলে নিচে পড়ে যায়। এতে নিচে ফেলে রাখা গাছের উপর পরলে তার মাথা ফেটে যায়, একটি হাত ও একটি পা ভেঙে যায়। পরে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।










