কাঠালিয়া প্রতিনিধিঃ
ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলেরকর্মী আব্দুর রহিম নিহতের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল একাংশ (শাহজাহান ওমর গ্রপ)।
আজ ০৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার বাসস্ট্যান্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি কিশোর মাহমুদসহ নেতাকর্মীরা। পরে একটি মিছিল শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা ভোলায় দলের দুই নেতাকে হত্যার জন্য পুলিশকে দায়ি করে এ ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা।










