কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
আজ ১১ আগষ্ট রাত ৩টায় ঢাকা রাজারবাগ কেন্দ্রেীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭০ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগতেছিলেন। গত ৫ আগষ্ট শুক্রবার অসুস্থ্য হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।
একমাত্র ছেলে মোঃ মফিজুল ইসলাম মিঠু সিকদার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন সিকদার দীর্ঘদিন যাবৎ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বহু সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
মৃত্যুর সময় স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন, শুভাকাংখি ও রাজনৈতিক কর্মী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, উপজেলা বিএনপি, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কাঠালিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
আজ বৃহস্পতিবার আছার নামাজ বাদ কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।










