কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
“সমৃদ্ধির লক্ষ্যে, আগামীর পথে” এ ¯েøাগানকে সামনে রেখে নানা আয়োজনে, ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও প্রেসক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এর পরে প্রধান অতিথি কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বেলুন উড়িয়ে ৩৮ তম বর্ষপূর্তি উদযাপন করেন।
পরে প্রেসক্লাবের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম সভাপতিত্ব করেন। সাংবাদিক মো. মহসিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সহ সভাপতি সাংবাদিক সারোয়ার শিকদার, খাইরুল আমিন ছগির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ ফয়সাল আহমেদ মিঠু, মোঃ শাকির হোসেন, মোঃ শাকিল আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম রনি, আহমাদুল্লাহ রবিউল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম বাপ্পি, মোঃ সাইফুল ইসলাম, কাঠালিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক নন্দা কর্মকার সহ অনেকে।










