কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন,ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিাকিউটর আক্কাস সিকদার ও সহকারি নির্বাচন কমিশনার ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আলামিন তালুকদার।
ভোট গণনা ও নির্বাচনী ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম,
থানা অফিসার ইনচার্জ মংচেনলা, উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন,জামাতে ইসলামীর আমির অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী আন্দোলনের মোঃ শামীম আহমেদ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ঝালকাঠিসহ পিরোজপুর, বরগুনা জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।
নির্বাচিতরা হলেন, সভাপতি, মাসউদুল আলম বাংলাভিশন, সাধারণ সম্পাদক, শহিদুল আলম, জিটিভি ও যুগান্তর, সহ-সভাপতি, মো. ফয়সাল আহমদ,দৈনিক আমার দেশ, যুগ্ম সাধারণ,এইচ এম আকাশএটিএন বাংলা,কোষাধ্যক্ষ, মো. জাকির হোসেন দৈনিক ইনকিলাব,দপ্তর ও আইসিটি সম্পাদক মাসুমবিল্লাহ জুয়েল, দৈনিক খোলা কাগজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, মাওলানা খাইরুল আমিন ছগির দৈনিক আজকের বার্তা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. মাসুম বিল্লাহ, মোহনা টেলিভিশন, নির্বাহী সদস্য মো. মহসিন খান,আমাদের সময়,জাহিদুল ইসলাম,বাংলাদেশ বুলেটি ও আহমাদুল্লাহ রবিউল,স্টাফ রিপোর্টার, দৈনিক দক্ষিণাঞ্চল ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, সংগঠনিক সম্পাদক,আলিমুল ইসলাম মুন্সি, কাঁঠালিয়া সদদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন মোঃ,আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম মোঃ,পাটিয়ালঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ মোস্তফা কামালসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে,বিজয়ী সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান,বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।










