কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা কর্মসূচি মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ০১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে এবং র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার আজিম, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, আবাসিক প্রকৌশলী দিপক কুমার, উপ-সহকারী প্রকৌশলী এইচ,এম সাইফুর রহমান, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ ফারুক খান, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, সাংবাদিক অধ্যাপক আবদুল হালিম, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর প্রমূখ।
অনুষ্ঠানে যুব ঋণের চেক, প্রক্ষিণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ এবং সফল উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করেন।










