কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ ২৭ জুলাই বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে কাঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনজরুল পারভেজ জমাদ্দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সেলিম হাওলাদার, বিমল চন্দ্র সমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ জেনিভ সিকদার, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শিশির দাস, মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান,
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল পঞ্চায়েত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদ আহম্মেদ জিসান সিকদার ও সাধারণ সম্পাদক মাসুদ খানসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। পরে দোয়া-মোনাজাত ও কেক কাটা হয়।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।










