কাঠালিয়ায় প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু’র মাতা মোসাম্মদ আকলিমা খাতুনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৩ জুলাই বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজাদুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিযন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।










